১০ ফেব্রুয়ারি ২০১৮ - ১৬:৩৩
'দায়েশের ওপর নজরদারি অব্যাহত রেখেছে আইআরজিসি'

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের ওপর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

আবনা ডেস্কঃ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের ওপর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। দখলীকৃত সব ভূমি মুক্ত হওয়া এবং সন্ত্রাসীগোষ্ঠীটির কাঠামো ভেঙ্গে পড়ার পরও এ নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার রমেজান শরিফ আজ(শনিবার) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে এ সব কথা বলেন। তিনি জানান, আইআরজিসি দায়েশের নীতি ও কৌশল এবং ভৌগলিক তৎপরতার ওপর নজর রেখেছিল। অবশ্য এ নজরদারি এখনো চলছে বলেও জানান তিনি।
তিনি জানান, দায়েশের তৎপরতার ওপর চমৎকার তথ্য আইআরজিসি'র কাছে রয়েছে। ইরান সীমান্তের আশেপাশে দায়েশকে পুনরায় তৎপরতা চালাতে দেয়া হবে না বলেও নিশ্চিত করেন তিনি।#